শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে অর্থ সহায়তা

Download Photocard

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার ব্যক্তিগত অফিসে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন এলাকার শহীদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি আপনাদের পাশে সব সময় আছি। যেকোনো প্রয়োজনে ডাকে আমাকে পাবেন। আপনাদের আত্মত্যাগের কারণেই দেশে আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না।

অনুষ্ঠান শেষে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদরে জুলাই অভ্যুত্থানে শহীদ মারুফের মা মোরশেদা বেগম এবং আহত শতাধিক আহত জুলাই যোদ্ধাদের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০