শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু !

Download Photocard

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরের পানিতে ডুবে মাদরাসার দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরও এক ছাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রত্নাআটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাবাড়ি বড়মেধার এলাকার আশরাফ আলীর মেয়ে তামান্না (১১) এবং পার্শ্ববর্তী মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা শালিখা এলাকার মুনসুর আলীর মেয়ে নিসা খাতুন (১২)।

স্থানীয় এলাকাবাসী জানান, মাদরাসার তিন শিক্ষার্থী একসঙ্গে পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এই সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে দু’জনকে মৃত ও অপরজনকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুটিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় স্বজনদের বিলাপ আর সহপাঠীদের শোকাহত পরিবেশে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদূর আলম দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বাসস’কে নিশ্চিত করে জানান, এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের অবহেলা বা অন্য কোন বিষয় সংশ্লিষ্ট আছে কি-না সেটি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০