শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

টাঙ্গাইলে পুকুরে পাওয়া গেল পাথরের প্রাচীন মূর্তি

Download Photocard

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড় চওনা এলাকার ‘মোটের পুকুর’ থেকে পাথরের তৈরি একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে।

গতকাল ৮ মার্চ রোববার সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ করে পাথরের মূর্তি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয় এবং পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিগুলো প্রাগৈতিহাসিক বা প্রাচীন আমলের হতে পারে।

এই খবর উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা রোববার রাত ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের হেফাজতে নিয়ে যান।

শামসুন্নাহার শিলা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাথরের মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূর্তিটির প্রকৃত ইতিহাস জানা যাবে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০