শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

টাঙ্গাইলে বাস এবং সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত -৩

Download Photocard

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায়  বাস এবং সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছেন।

 মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে ধনবাড়ির পৌরসভার নল্লা গ্রামীন ব্যাংক অফিসের নিকটে নলহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী পপুলার নিবাসী খোকন (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের নিকটে নলহরা গ্রামে জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি বাসের সাথে একটি সিএনজি- চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এরপর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। নিহতদের মধ্যে দু’জন একটি সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী। 

ঘটনা নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, নিহত তিনজনের পরিচয় সনাক্ত করা গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্ত করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০