শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুঠির শিল্পমেলা উদ্বোধন

Download Photocard

টাঙ্গাইল প্রতিনিধি : বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে টাঙ্গাইলে ১০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার আজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিসিক -এর ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মানছুরুল করিম, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিসিক উদ্যোক্তা মেলায় স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উদ্যোক্তারা নতুন ক্রেতা ও ব্যবসায়িক সুযোগ তৈরি করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। সেই সাথে বিসিক মেলার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্যের প্রসারতা ও ব্রান্ডিং করার সুযোগ পেয়ে থাকে। এই মেলার মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এই মেলায় ৬৫টি স্টলে উদ্যোক্তারা দেশীয় পণ্য, হস্তশিল্প, খাদ্যদ্রব্যসহ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ৩ মে পর্যন্ত মেলা চলবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০