শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ড.এম‌এ মুহিত ও গোলাম সরোয়ারের বিএনপির সকল প্রকার সদস্য পদ স্থগিত

Download Photocard

মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডক্টর এম এ মুহিত ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরোয়ারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল প্রকার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

সোমবার ১০ই ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
এর কারণ হিসেবে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, উভয়েই দলের মধ্যে বিশৃঙ্খলা ও মানহানি পরিস্থিতি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দলের প্রাথমিক সদস্য সহ সকল প্রকারের পথ স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য গত ৮ ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সিরাজগঞ্জ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার নেতাকর্মীদের নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় ড. এম‌এ মুহিত এর সমর্থকরা বাধা দিয়ে হামলা চালায়। এসময় গোলাম সারোয়ার ও একজন সাংবাদিক সহ উভয় পক্ষের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়।

সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের সকল গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শাহজাদপুর উপজেলা সারাদেশে সমালোচনার জন্ম দেয়। এক‌ই দিন আহত বিএনপি নেতা গোলাম সরোয়ার সংবাদ সম্মেলন করেন। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপি, পৌর বিএনপির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০