Download Photocard
তাড়াশ- সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে রাতের আঁধারে সার ও কীটনাশকের একটি দোকানে সিঁদ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশকসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
গত কাল মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কাস্তা বাজার মেসার্স জিসা এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে।
মেসার্স জিসা এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের ন্যায় গত কাল রাত সাড়ে ৯ টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। আজ সকালে আমার দোকান খুলে দেখি দোকানের পিছনে টিন কাটা। আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশক মালামাল চুরি করে নিয়ে গেছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, কীটনাশকের দোকানে চুরির বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





