শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তানোরে পরিচ্ছন ও সবুজ পরিবেশ প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টিতে প্লাস্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

এইচএম ফারুক,তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

পরিচ্ছন ও সবুজ পরিবেশ প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্ঠতে প্লাস্টিাক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্লাষ্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র যৌথ আয়োজনে গোল্লাপাড়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সিনিয়ন প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল ও তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, তানোর পৌর বিএনপি একরাম আলী মোল্ল্া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সিনিয়ন প্রোগ্রাম অফিসার এন্ডিকাস মুর্মু, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক খান, তানোর থানার এসআই নজরুল ইসলাম, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সহ সভাপতি জব্বার আলী, অর্থ সম্পাদক তুহিন পারভেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র প্রোগ্রাম অফিসার সন্তোস মিত্র, নিকোলাস ঢালী, ঝুনু লিমা বৈদ্য, (সিপি) নন্দিনী রোজারিও প্রমুখ।
বক্তারা বলেন, নিজেদের ভাল চাইলে নিজেকে সজাক রেখে প্লাস্টিক বর্জন করতে হবে। নিজ নিজ এলাকায় পড়ে থাকা প্লাস্টিক মুক্ত করতে হবে। প্লাস্টিক নিজেদের শরীরের যেমন ঝুকি তেমনি পরিবেশ ও জমি ক্ষেতের জন্য মারাত্বক হুমকি। তাই নিজেরা দায়িত্ব নিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০