শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

তানোরে সহকারী কমিশনার (ভূমি) ও সহকারীদের উপর মারমুখি আচরণ করায় ৩ জনের বিরুদ্ধে মামলা

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় ভূমি সংক্রান্ত একটি প্রশাসনিক শুনানিকালে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাদের ওপর মারমুখি আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তানোর উপজেলায় ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে নামে উল্লেখ করা হয়েছে, কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের জমিলা (৩৫) (ওহাব আলীর স্ত্রী), বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের হাফিজুর রহমান (৪৫) ও একই গ্রামের আব্দুল আওয়াল (২৬) (দুইজনই ইউসুফ আলীর পুত্র)কে। মামলা নম্বর ১৭।
পুলিশ ও মামলার অভিযোগে বলা হয়েছে, ওইদিন শোনানি চলাকালে অভিযুক্তরা এসিল্যান্ডের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে টেবিলে চাপড়ানোর মতো মারমুখি আচরণ চালায়। যা সরকারি কাজে মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টি করে। ওই সময় অফিসে উপস্থিত ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক, সহকারী এনামুল হক, বিভিন্ন কর্মকর্তা ও সেবাপ্রার্থীরা তাঁদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা তাদের দিকেও মারমুখি আচরণ করেন।
ঘটনাস্থলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তানোর থানা পুলিশকে অবহিত করা হয়; পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে সার্ভেয়ার আব্দুল মালেক বাদী হয়ে মামলা করেন।
মামলায় অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির ১৮৬, ৩৫৩ ও ৩৩২ ধারায়, যার মধ্যে রয়েছে সরকারি কাজে বাধা দেওয়া ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ শামিল।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে, মামলার বাদী সার্ভেয়ার আব্দুল মালেক বলেন, শুনানিকালে তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাদের দায়িত্ব পালনে বাধা দেয়; আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।
তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, সরকারি দায়িত্ব পালনের সময় এ ধরনের আচরণ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০