শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

Download Photocard

তানোর (রাজশাহী) প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার অন্যতম সদস্য, তানোর প্রেসক্লাবের সদস্য ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতানের মা মরহুমা জোসনা বেওয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টায় তানোর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মরহুমা জোসনা বেওয়ার স্মৃতিচারণ করে বক্তব্য দেন সংস্থার অন্যতম সদস্য ও মরহুমার সন্তান টিপু সুলতান। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সংস্থার অর্থ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুস সবুর।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি বকুল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, সদস্য ও গণমাধ্যমকর্মী হামিদুর চৌধুরী, পাপ্পু কুমার, আব্দুর রহিম ও আশরাফুল ইসলাম, তানোর প্রেসক্লাবের সদস্য মাহাবুব জুয়েল, রুলফাও এনজিও’র তানোর উপজেলা সমন্বয়কারী রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মুনিরুল ইসলাম মনা সহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুমা জোসনা বেওয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ভোরে সাংবাদিক টিপু সুলতানের মা জোসনা বেওয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০