শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ

Download Photocard

নজরুল ইসলাম,সিরাজগঞ্জ:
স্বৈরাচার সরকারের দায়ের করা মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, উত্তরবঙ্গের সিংহপুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকু খালাস পাওয়ায় মিষ্টি বিতরণ করেছেন শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিয়ালকোল বাজার এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে পথচারী ও দলীয় নেতাকর্মীদের মাঝে ১৫ কেজি মিষ্টি বিতরন করা হয়।

মিষ্টিবিতরণকালে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা সরকার বলেন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, মাটি ও গণমানুষের নেতা টুকু ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সরকারের দায়ের করা মিথ্যা মামলায় সুপ্রিম কোর্ট থেকে খালাস পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। তিনি শুধু সিরাজগঞ্জ নয়, সারাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি আরও বলেন, টুকু ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সরকার গণমানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছিল। কিন্তু আদালত প্রমাণ করেছে, সত্য ও ন্যায়ের পথকে কোনো ষড়যন্ত্রই দমাতে পারে না। আগামীকাল শুক্রবার ইউনিয়নের মসজিদ মাদ্রাসাগুলোতে বিশেষ দোয়া ও মিষ্টি বিতরন করা হবে বলে জানা গেছে।

এসময় ইউনিয়ন বিএনপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০