শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসার উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ,পুরস্কার ও সংবর্ধনা প্রদান

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত  সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান
তাহফিজুল  কুরআন মডেল মাদ্রারাসার প্লে – শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি ও নূরানী বিভাগের ছাত্র- ছাত্রীদের সফলতা অর্জন করায় ও   সিরাজগঞ্জ থেকে প্রকাশিত  দৈনিক আমার সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হোসেন আলী ছোট্ট কে  গণমাধ্যম  কর্মী হিসেবে সংবর্ধনা প্রদান
  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ১০ টায়  সিরাজগঞ্জ শহরের পৌর এলাকা শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম সংলগ্ন স্টেডিয়াম রোডে  মসজিদের পাশে অবস্থিত তাহফিজুল  কুরআন মডেল মাদ্রারাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয।  
পুরস্কার বিতরণ ও  সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন তাহফিজুল  কুরআন মডেল মাদ্রারাসার সভাপতি মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক
বক্তব্য রাখেন এবং ক্লসে  উত্তীর্ণ শিক্ষার্থী ও সাংবাদিগতা বিশেষ অবদান রাখায় সন্মাননা স্মারক হাতে তুলেদেন তাহফিজুল  কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন।অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তাহফিজুল  কুরআন মডেল মাদ্রারাসার সহকারী পরিচালক ও নায়েবে মুহতামিমমুফতি রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি  বলেন, চারিদিকে কুরআন পয়গাম ছড়িয়ে দেয়ার প্রয়াস নিয়ে প্রতিষ্ঠিত  তাহফিজুল
কুরআন মডেল মাদ্রারাসা হেফজ মাদ্রাসার ছাত্রদের ঈর্ষনীয় সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আমি জেনেছি যে একটি প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ২০১৯ সালে  আত্মপ্রকাশ করেছে তাহফিজুল
কুরআন মডেল মাদ্রারাসা প্রচলিত প্রথায় যারাধর্মীয় জ্ঞান শিক্ষার পাশাপাশি তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসা প্রচলিত প্রথায় যারাধর্মীয় জ্ঞান শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অংক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, সমাজবিজ্ঞান ইত্যাদি এমনভাবে শিক্ষা দেয়া হয় যাতে ছাত্র-ছাত্রীরা ধর্মীয় জ্ঞানে উন্নত আলেম হওয়ার সাথে সাথে আধুনিক জ্ঞানেও সমমানে পৌঁছে যুগোপযোগী আলেম হতে পারবে। আজকে তাহফিজুল  কুরআন মডেল মাদ্রারাসার  প্লে – শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি ও নূরানী বিভাগের ছাত্র- ছাত্রীদের সফলতা অর্জন করায় আদরের সোনামনি শিক্ষার্থীদের নতুন বই এবং পুরস্কার প্রদান করা হচ্ছে যেনে আমি খুবই আন্দিত। তিনি আরো বলেন,  হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজি, অংক ও আরবী ভাষা শিক্ষা দান।কুরআন মর্মার্থ অনুধাবন ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষাদান । এখানে রয়েছে পাশাপাশি হেফজ মাদরাসার সমৃদ্ধি, উত্তরোত্তর সফলতার জন্য অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা মুহতামিম পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন বলেন, উপনিবেশ আমল থেকেই এই উপমহাদেশে চলছে সেক্যুলার বা ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা। যার পরিবর্তন সময়ের অপরিহার্য দাবি। কিন্তু কীভাবে তা পূরণ হবে? প্রয়োজন ইস্পাত কঠিন সিদ্ধান্তে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়া। সার্বজনীন একটি শিক্ষা কার্যক্রম চালু করা।  তাই দ্বীনি শিক্ষা চালুর লক্ষে তাহফিজুল  কুরআন মডেল মাদ্রারাসাটি চালু করা হয়েছে।  এই প্রতিষ্ঠানে গরীব অসহায় দুস্থ দের জন্য প্রতিষ্ঠানের পক্ষে থেকে তাদেরকে ফ্রি- চালু আছে।  যাতে তারা কোরআনের শিক্ষায় তারা শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। এই মাদ্রাসার ছাত্ররা তারা ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক বিভিন্ন প্রতিযোগিতায়  অংশগ্রহন করে পুরস্কার অর্জন করেছে। এবং এছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন বিষয়ের উপরে  কোরআন তেলেওয়াত,  হামনাদ এর উপরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। ভবিষ্যতে, আমাদের এ মাদ্রাসাটি আরো এগিয়ে যাক ইনশাআল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা
করেন তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসার সহকারী পরিচালক ও নায়েবে মুহতামিমমুফতি রাশেদুল ইসলাম।
এসময়ে আরো উপস্থিত ছিলেন তাহফিজুল  কুরআন মডেল মাদ্রারাসা শিক্ষা সচিব অত্র মাদ্রাসা হযরত মাওঃ জিয়াউল হক,সহকারী শিক্ষক কারী হযরত মাওলানা আবু বকর, শিক্ষক আব্দুর রহিম শিক্ষক হাফেজ কারী হারুনুর রশিদ শিক্ষক মাস্টার সুমন আহমেদ, শিক্ষক মাস্টার ইসমাইল হোসেন সহ  সহ -শিক্ষক মন্ডলী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ  এবং অভিভাবক সদস্য ও বিএল স্কুলের সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল সিরাজগঞ্জ সরকারি কলেজের  শিক্ষক খোরসু আলম, আবু তালহা,  মোঃ হোসেন আলী ছোট্ট সহ- অভিভাবক ও অভিভাবিকা  সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০