মোঃ হোসেন আলী (ছোট্ট) : ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য ও মানবিক কার্যক্রম হৃদয় স্পর্শ করেছে মানুষের। বিশেষ করে জুলাই-আগস্টের গণআন্দোলনে মেধাবী গরীব অসহায় অসচ্ছল শিক্ষার্থীদের
পাশে দাঁড়ানোয় দারুণ প্রশংসিত হচ্ছেন তারেক রহমান। তাঁরই নির্দেশের আলোকে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জামোস্তফাজামান যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তা সত্যিই প্রশংসনীয়। এই ছোট্ট সহায়তাটিই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার পথে হতে পারে বড় অনুপ্রেরণা। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে তার এই দায়িত্বশীলতা প্রমাণ করে তিনি শুধু রাজনীতিক নন, একজন মানবিক মানুষও মির্জা মোস্তফা জামান।
সোমবার ( ০৪ আগস্ট ২০২৫) সকালের দিকে পৌর শহরের মাড়োয়ারী পট্টি রোডস্থ কমিউনিটি হাসপাতালের পরিচালকের চেম্বারে গরীব ও অসচ্ছল শিক্ষার্থীর হাতে বই উপহার প্রদান করা হয়। বই উপহার তুলেদেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি ও জেলা ড্যাব এর সভাপতি ডাঃ এম এ লতিফ – জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার- জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান. প্রমুখ।






