শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দলীয় ঐক্যের দৃষ্টান্তে ধানের শীষের পক্ষে মাঠে বিএনপি নেত্রী এ্যাড.সিমকী ইমাম খান

Download Photocard

মো.মোকলেসুর রহমান মামুন,সিরাজগঞ্জ :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট সিমকী ইমাম খান দলীয় ঐক্য ও শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী থাকলেও তিনি দলের চূড়ান্ত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।

দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, “আকবর আলী ভাই আমাদের দলের একজন অভিজ্ঞ ও সম্মানিত মুরুব্বি নেতা। দল তাকে যোগ্য মনে করেই সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রদান করেছে। দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে কেউ নয়, আমরাও সবাই এই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি।”

তিনি আরও বলেন, “ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দলের স্বার্থ অনেক বড়। বিএনপি আমার আদর্শ, আমার রাজনৈতিক পরিচয়। এই দলের জন্য অতীতেও কাজ করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ করে যাব। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

দলের দুঃসময়ে এ্যাডভোকেট সিমকী ইমাম খান সবসময় বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। পাশাপাশি তিনি উল্লাপাড়া ও সলঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের খোঁজখবর নেওয়া ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, অ্যাডভোকেট সিমকী ইমাম খানের এই ত্যাগী, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা উল্লাপাড়া-সলঙ্গা এলাকায় বিএনপিকে আরও সুসংহত ও শক্তিশালী করবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই ঐক্যের ফলেই ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০