শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

দৈনিক সিরাজগঞ্জ সংবাদে খবর প্রকাশের পর দরিদ্র চাঁদনীর মেডিকেলে পড়ার দায়িত্ব নিলো “পারি ফাউন্ডেশন”

Download Photocard

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

দৈনিক সিরাজগঞ্জ সংবাদে খবর প্রকাশের পর মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হ‌ওয়া দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুনের পড়ালেখার দায়িত্ব নিলো পারি ফাউন্ডেশন।


সোমবার (৩রা ফেব্রুয়ারি) বিকালে পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন দরিদ্র রিকশা চালক চাঁদ আলীর বাড়িতে উপস্থিত হয়ে মেডিকেলে চান্স পাওয়া চাঁদনী খাতুনের হাতে ফুলের তোড়া ও ভর্তির খরচ তুলে দেয়। এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ রাসেল, দৈনিক সিরাজগঞ্জ সংবাদ পত্রিকার স্টাফ রিপোার্টার ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, তারেক রহমান ও জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি জনপ্রিয় সংবাদ মাধ্যম দৈনিক সিরাজগঞ্জ সংবাদ নিউজ পোর্টালে “শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয় দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী কষ্ট করে মেডিকেলে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেও অর্থাভাবে মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।


সংবাদটি পারি ফাউন্ডেশন সংশ্লিষ্টদের নজরে আসার পর দৈনিক সিরাজগঞ্জ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টারের সাথে যোগাযোগ করে সহযোগিতা ও চাঁদনীর মেডিকেলে পড়ালেখার সকল দায়িত্ব গ্রহণের আগ্রহের কথা জানায়।


এই বিষয়ে পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন জানান, পারি ফাউন্ডেশন থেকে প্রতিবছর ৫ জন দরিদ্র শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব গ্রহণ করা হয়। সেই সাথে সপ্তাহে ১দিন ২ টাকার বিনিময়ে দরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এই বিষয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুন বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার রেজাল্ট পেয়ে আমরা আনন্দিত ছিলাম আবার খরচ নিয়ে চিন্তিত ছিলাম। পারি ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে আমার মেডিকেলে পড়ালেখার খরচের দায়িত্ব গ্রহণ করায় আমি উপকৃত হয়েছি। চিকিৎসক হয়ে আমিও শত দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০