শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ধর্মীয় অনুশাসন মেনে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে- সাবেক এমপি রুমানা মাহমুদ

Download Photocard


নজরুল ইসলামঃ
ধর্মীয় অনুশাসন মেনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি রুমানা মাহমুদ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের অন্যতম বিদ্যাপিঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, যুগোপযোগী ডিজিটাল কায়দা পড়াশোনা করতে যেন অসামাজিক কাজে কেউ জড়িয়ে না পড়ে। আওয়ামী সরকারের আমলে বিএনপি প্রজন্মের ছাত্ররা মেধাবী হয়েও তারা চাকরি পায়নি।ধর্মীয় চেতনায় ছাত্রসমাজকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। নেশাগ্রস্ত বন্ধুদের এড়িয়ে ভালো বন্ধু তৈরী করতে হবে। এক্ষেত্রে অভিভাবকের সর্বোচ্চ ভূমিকা পালন করারও তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শিয়ালকোল ইউপি প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিমসহ কলেজ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় ৬’শ, ৪’শ,২’শ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, গোলক নিক্ষেপ, ভারসাম্য দৌড়, চোখ বেধে পাঁতিল ভাঙ্গা, বালিশ পাচার, মোরগ যুদ্ধ, রশি ঘুরানো, সুচে সুতা পরানো, বিস্কুট দৌড়, অংক দৌড়, শিক্ষক শিক্ষিকাদের জন্য ভাগ্য দৌড়, কর্মচারীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপসহ সকলের জন্য ১৬০০ মিটার দৌড় ও যেমন খুশি তেমন সাজসহ প্রায় ২৫টি ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিশেষ আকর্ষণীয় বালিশ খেলায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ খেলায় অংশগ্রহন করে প্রথম হন।
এ খেলাধূলার কার্যক্রম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাদিরা খানম, প্রভাষক সাখাওয়াৎ হোসেন, আমেনা খাতুন, আলী আক্কাছ, হাসান মোর্শেদ, বুলবুল আহম্মেদ, আবু রায়হান, গীতি কবিতা রায়, আব্দুল করিম খান, মাহমুদুল হাসান, আয়শা খাতুন, সম্পা দেব, রেহানা আহম্মেদ, খ.ম. মশিউর রহমান, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক শাহাদৎ হোসেন, সেলিনা বেগম, ফরিদুল ইসলাম, মজনু সরকার, আব্দুস ছালাম, ছাইফুল ইসলাম, আকতার হোসেন, আব্দুর রাজ্জাক, মাসুদা সুলতানা, সমাপিকা সাহা, তারিকুল ইসলাম, নীল রতন ঘোষ, মৌপিয়া ইসলাম, নিশাত জাহান, রেখা খাতুন, জুয়েল রানা প্রমুখ। দিনব্যাপি ছেলে ও মেয়েদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও শিক্ষকদের সম্মাননা তুলে দেওয়ার মধ্যে দিয়ে শেষ হয় ক্রীড়া প্রতিযোগিতা।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের প্রভাষক আব্দুল বাছেদ ও মনিরুল ইসলাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০