শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা

Download Photocard

নওগাঁ প্রতিনিধি : সারাদেশের ন্যায় নওগাঁয়ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতারাও সহযোগিতায় এগিয়ে এসেছেন।

এরই ধারাবাহিকতায় কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

তিনি প্রতিটি ইউনিয়নের মণ্ডপে গিয়ে আয়োজক কমিটি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। একইসঙ্গে পূজা আয়োজনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

মণ্ডপ পরিদর্শনের সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০