শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নওগাঁয় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু!

Download Photocard

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মফিজ উদ্দিন বসু (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ অক্টোবর ২০২৫খ্রিঃ) বিকেলে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজ উদ্দিন বসু হাঁসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ছহির উদ্দিন(ছুতা) প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসু পেশায় মৎস্যজীবী। দীর্ঘদিন ধরে হাঁসাইগাড়ী ও আশপাশের বিলে মাছ ধরে জীবিকা চালাতেন। প্রতিদিনের মতো আজও বিলে মাছ ধরতে যান। সকাল থেকেই আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল ও মাঝেমধ্যে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকেলে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং মুষল ধারে বৃষ্টি শুরু হয়। 

তিনি মাছ ধরা বন্ধ করে সড়কে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জছিম উদ্দিন মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এলাকাবাসীকে নিরাপদে থাকার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে একজন বজ্রপাতের ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। নিহতের পরিবার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০