শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নওগাঁয় শয়ন ঘর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার

Download Photocard

রায়হান, সাপাহার নওগাঁ (প্রতিনিধি) :

নওগাঁয় নিজ শয়ন ঘর থেকে স্বামী ও স্ত্রী দু’ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে বুধবার সকাল ৯ সারে টারদিকে নওগাঁর পোরশা উপজেলার শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে স্বামী ও স্ত্রী দু’ জনের মৃতদেহ উদ্ধার করেন পোরশা থানা পুলিশ। নিহতরা হলেন, পোরশা উপজেলার শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৬) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩২)। স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্বভাবিক ভাবেই ছোট দুই মেয়েকে নিয়ে স্বামী ও স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমাতে শয়ন ঘরে যায়। তাদের মেয়ে সকালে ঘুম থেকে জেগে দেখতে পান তার বাবা গলায় রশির ফাঁসদিয়ে ঝুলে রয়েছে এবং তার মা বিছানায় পড়ে রয়েছেন দেখতে পেয়ে ঘর থেকে বেড়িয়ে তারা প্রতিবেশীদেরকে বিষয়টি জানায়। সাথে সাথে প্রতিবেশীরা ঘরে এসে তাদের স্বামী ও স্ত্রী দু’ জনকেই মৃত অবস্থায় দেখতে পান। এক পর্যায়ে ঘটনাটি পোরশা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করেন। এব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী ও স্ত্রী দুজের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয় এবং ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে স্বামী ও স্ত্রীর মৃতদেহ হস্তান্তর করা হবে।ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০