শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

নজরুল ইসলাম খানের সহধর্মিনী অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যুতে তারেক রহমানের শোক

Download Photocard

 

ঢাকা : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিনী অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের মতো আমিও সমব্যাথী।’ 

নজরুল ইসলাম খানের সহধর্মিনী মরহুমা অলিফা আকতার কান্তা সবসময় তাঁর রাজনীতিবিদ স্বামীকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতেন। 

তিনি কঠোর শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসিব এবং তাঁর পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

তারেক রহমান শোকবার্তায় অলিফা আকতার কান্তা ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০