শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

নাটোরে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

নাটোর প্রতিনিধি :  নাটোর জেলায় ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহনে ‘সিভিক স্পেস, মিডিয়া রিপ্রেজেনটেশন এন্ড সিভিল সোসাইটি এনগেজমেন্ট’ শীর্ষক এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় জেলা শহরের একটি রেস্তোরাঁয় সমন্বিতভাবে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আমরাই পারি, লাস্টার, নীডা, অর্পা এবং পিকেএসএস।

সভায় বক্তারা বলেন, বৈচিত্রে ভরপুর বিভিন্ন জাতি-গোষ্ঠিই আমাদের ঐক্যবদ্ধ জাতিসত্তার ঠিকানা। এই ঐক্যকে সমুন্নত রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠির সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে গণমাধ্যম কর্মীদের কাজ করার অবারিত সুযোগ আছে। এরফলে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সহায়ক হবে। সার্বিকভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ সকল জনগোষ্ঠির জীবনমানের উন্নয়ন হবে।

‘আমরাই পারি জোট’ -এর প্রধান নির্বাহী জিনাত আরা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আমরাই পারি জোটের কনসালটেন্ট সঞ্জয় দে এবং সদস্য মারুফিয়া নূর, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, প্রথম আলো’র মুক্তার হোসেন, গণমাধ্যম কর্মী কালিদাস রায় ও অমর ডি কস্তা। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০