শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

নাটোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন 

Download Photocard

নাটোর প্রতিনিধি : ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’-প্রতিপাদ্য বিষয়ে জেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল দশটায় নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ দেশের পরিচয়ে বাংলাদেশ আর এখন পরিচিত নয়। সতর্ক ব্যবস্থার উন্নয়ন, আধুনিক উদ্ধারকর্মী দলের সক্রিয় অবস্থান, আশ্রয়কেন্দ্র নির্মাণ ইত্যাদি প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের দেশ প্রাতিষ্ঠানিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করেছে। যে কোন দুর্যোগের প্রাথমিক পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণকে সচেতন ও সক্ষম হতে হবে।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের সদস্যবৃন্দ ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে আত্নরক্ষার কৌশল সম্পর্কে মহড়া প্রদর্শন করেন। এছাড়া কলেজ চত্বরে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০