শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Download Photocard

নাটোর প্রতিনিধি : নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপশহর মাঠে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সমাবেশে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। ৭ই নভেম্বর সিপাহ জনতা আন্দোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে এনেছিল। সে দিন বাংলাদেশের  স্বাধীনতা, গনতন্ত্র সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। 

সাবেক উপমন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। দেশে উন্নয়ন ও সুশাসন উপহার দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে ৩১ দফার মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওযাজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন প্রমুখ।

সমাবেশের পরে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০