শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নাটোরে সেবাধর্মী হিসেবে লালপুর থানার কার্যক্রম শুরু

Download Photocard

নাটোর প্রতিনিধি : সেবাধর্মী থানা হিসেবে নাটোরের লালপুর থানার কার্যক্রম শুরু হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, থানা পুলিশের সদস্যরা দ্রুত জনগণের কাংখিত সেবা প্রদান করবেন। সেবা প্রার্থীদের আকাঙ্ক্ষা পূরণে তারা হবেন নিবেদিত প্রাণ। পুলিশ হবে জনবান্ধব।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস) মো. সারোয়ার জাহান। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

থানায় সেবা প্রাপ্তিকে সহজ ও দ্রুত করতে অভ্যর্থনা ও তথ্য সেবা ডেস্ক, নারী ও শিশু সেবা ডেস্ক, জমিজমা সংক্রান্ত ডেস্ক, সম্পত্তি সংক্রান্ত ডেস্ক, শরীর সংক্রান্ত ডেস্ক, অনলাইন জিডিসহ বিভিন্ন ডেস্ক সক্রিয় থাকছে বলে জানান লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০