শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নিষেধাজ্ঞার ২ দিন পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার ২দিন পর আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। 

 শুক্রবার (১৩ জুন) দুপুরে এক দর্শনার্থীকে প্রবেশ টোকেন হাতে দিয়ে কাছারিবাড়িতে প্রবেশ পথ আনুষ্ঠানিকভাবে খুলে দেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসময়ে পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা এবং দর্শনার্থীরা  উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য গত ৮ জুন দুবাই প্রবাসী শাহনেওয়াজ তার পরিবারের সদস্যদের নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভেতরে আটকিয়ে মারধর করা হয় এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। ভুক্তভোগী শাহনেওয়াজ ঐ দিন রাতেই কাস্টোডিয়ান হাবিবুর রহমানকে ১ নম্বর আসামি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মারধরের ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত মঙ্গলবার (১০ জুন) স্থানীয়রা শাহজাদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা ও জানালা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

১০ জুনের অডিটোরিয়াম ভাঙচুরের ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০