শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হতে হবে: মির্জা মোস্তফা জামান

Download Photocard

মোঃ জুয়েল হোসেন :

গণমানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারকে সামনে রেখে সিরাজগঞ্জে উদযাপিত হলো ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের একটি মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা শুধু সংগঠনের কাজ নয়; এটি প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। রাষ্ট্র ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আইন মেনে চলা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে সমাজে ন্যায় ও মানবিকতার সংস্কৃতি গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। এই ফাউন্ডেশন সাধারণ মানুষের মধ্যে আইন সচেতনতা বৃদ্ধিতে যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই দীর্ঘ সময়ের, এটি ধৈর্য, ত্যাগ ও অবিরাম প্রচেষ্টার ফল।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের সাফল্য তুলে ধরেন এবং ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় আরও বিস্তৃত কর্মপরিকল্পনার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ফাউন্ডেশনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল্লাহ সেখ। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, মোঃ জুলফিকার আলি, মোঃ শাহজামাল, সাধারণ সম্পাদক মোঃ হবিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, মোঃ তুহিন, মোঃ সজীব খান, মোঃ শিবলী প্রমুখ।

সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হোক—এ প্রত্যাশা জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০