শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে আটোয়ারীতে প্রশাসনের কঠোর নজরদারী সত্ত্বে ও বেশী দামে ডিজেল বিক্রির দায়ে ৩০ হাজার জরিমানা

Download Photocard

পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী থাকা সত্ত্বেও আবারো বেশী দামে জালানী তেল (ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমান আদালত বসিয়ে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার রাতে (৬ এপ্রিল ২০২৬) উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী উপজেলার বর্ষালুপাড়া গ্রামের জনৈক কৃষক মোঃ রেজাউল ইসলাম এবং সর্দারপাড়া এলাকার ট্রাক্টর ড্রাইভার মোঃ বাবুল গত রাতে ডিজেল ক্রয় করতে আসেন। এ সময় সুজন ট্রেডার্সের কর্মচারীরা তাদের কাছ থেকে প্রতি লিটার ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করেন। ঘটনাটি উপস্থিত জনতা প্রত্যক্ষ করেন ও প্রশাসনকে জানান।

খবর পেয়ে ইউএনও এবং ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অতঃপর বেশি দামে জ্বালানি তেল (ডিজেল) বিক্রির অপরাধে সুজন ট্রেডার্সের ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন কে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ জাতিয় কর্মকান্ড থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিপামনি দেবী।
এদিকে ব্যাপক অভিযোগ রয়েছে চলমান জ্বালানি সংকটে উপজেলার বেশ কিছু ব্যবসায়ী রাতের আঁধারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছেন। উপজেলায় চলমান জ্বালানি সংকটে দিনরাত নির্ঘুম কাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সর্ব মহলে প্রশংসীত হয়েছেন ইউএনও রিপামনি দেবী এবং ওসি মোঃ মতিয়ার রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০