শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পালিত হলো জাতীয় আইনগত দিবস উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিবসটির উদ্বোধন করা হয়। পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করেন। উদ্বোধনের পর আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরবর্তীতে জেলা জজ আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহবুব আলী মুরাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি নিজেই এবং আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলুল হক বারী, জেলা পারিবারিক আদালতের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিম ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং সরকারি কৌশলী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
জেলা লিগ্যাল এইড অফিসার লিজেন্ড রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মহসিনা খাতুন ও অ্যাডভোকেট আবুল হোসেনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০