শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

Download Photocard

মোঃ মোহন মিয়া,পঞ্চগড প্রতিনিধি::
: পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন ও সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্পগুলো প্রত্যক্ষ করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সাথে তাদের উদ্ভাবন নিয়ে কথা বলেন এবং মেধার বিকাশে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। মেলার উদ্বোধন শেষে একই মঞ্চে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।

পরবর্তীতে, সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বোদা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে ত্রাণ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ টাকা, চাল ও শুকনো খাবার বিতরণ করেন প্রধান অতিথি। ত্রাণ বিতরণ শেষে তিনি উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০