শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

Download Photocard

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, পঞ্চগড় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও সদর থানার অফিসার ইনচার্জের এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই জাহিদ, এএসআই আরিফুল ইসলাম, এএসআই শরিফুল ইসলাম, কনস্টেবল রাসেল ও কনস্টেবল দীপু অংশ নেন।
অভিযানের পঞ্চগড সদর ৮ নং ইউনিয়নে ধাক্কা মারা এলাকার খোলাপাড়া খানপুকুর গ্রামস্থ কেন্দ্রীয় কবরস্থান মোড়ে পাকা রাস্তার উপর থেকে মোঃ স্বপন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি তেতুলিয়া উপজেলার রৌশনপুর এলাকার বাসিন্দা।
পরে তার কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন , মাদক ও যে কোনো অপরাধ দমনে আমাদের অভিযান আছে ও সব সময় চলমান থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০