শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পলাতক রয়েছে পিতা ডালিম শেখ,হার্টে ছিদ্র নিয়ে চিকিৎসার অভাবে শিশু তোয়া

Download Photocard

নিজস্ব প্রতিবেদক : পলাতক রয়েছে পিতা ডালিম শেখ
আদালতের আদেশ কন্যার চিকিৎসার জন্য সমস্ত ব্যয় পিতার বহন করতে হবে।
দরখাস্তকারী বাদী ডিক্রিদারপক্ষের দরখাস্ত ও দাখিলীয় কাগজাদি পর্যালোচনা করলাম। দরখাস্তে উল্লেখ্য করেন যে, পারিবারিক ডিক্রিদারী মামলায় দায়িকপক্ষ মাসিক খোরপোষ বাবদ আদালত নির্ধারিত টাকা পরিশোধ করে আসছে। কিন্তু ২নং বাদিনী এবং দায়িক ডালিম শেখের একমাত্র কন্যা মোছাঃ তোয়া সেখের হার্ট ছিদ্র হওয়ায় ৬ বছর ধরে চিকিৎসা চলছে। বর্তমানে উক্ত রোগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ স্পেশালাইজট হসপিটাল, ঢাকায় অপারেশন করার সিদ্ধান্ত হয়েছে। সে কারণে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রয়োজন। উক্ত টাকা ১০ দিনের মধ্যে ব্যবস্থা করতে না পারলে অপারেশনের মেয়াদ শেষ হয়ে যাবে। দায়িকপক্ষের যথেষ্ট সামর্থ আছে। দায়িকপক্ষকে উক্ত টাকা প্রদান করার আদেশ দানের প্রার্থনা করেন।
বাদীপক্ষের দরখাস্ত ও দাখিলীয় ২নং বাদীর চিকিৎসাপত্র পর্যালোচনায় দেখা যায়, ২নং বাদীর হার্টের ছিদ্র রয়েছে এবং তা অপারেশন করা আবশ্যক। যদিও এই মামলায় পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ভরণপোষণের অর্থ বিবাদী পরিশোধ করে আসছে এই বিষয়টি বাদীপক্ষ কর্তৃক স্বীকৃত। তার মানে এটা নয় যে, পিতা হিসেবে সন্তানের প্রতি সমস্ত দায় শেষ। একজন পিতা তার সন্তানের স্বাভাবিক অভিভাবক হওয়ায় স্বাভাবিকভাবেই সন্তানের চিকিৎসা খরচসহ প্রয়োজনীয় সকল খরচও তাকেই বহন করতে হবে কোনরূপ অজুহাত ছাড়া। পূর্বের সিদ্ধান্ত মোতাবেক শুধুমাত্র স্বাভাবিক ভরণপোষণ প্রদান করলে ২নং বাদীর জীবন ঝুঁকিতে পড়ে যাবে এবং যথাসময়ে বিনা চিকিৎসা কিংবা সঠিক চিকিৎসা প্রদান করা না হলে ২নং বাদীর তথা বিবাদীর সন্তানের মৃত্যু ঝুঁকি বিদ্যমান আছে মর্মে প্রতীয়মান হয়। তাছাড়া, দরখাস্তকারীপক্ষ দায়িকের যথেষ্ট সামর্থ আছে মর্মে দাবি করেছেন এবং দরখাস্তকারী ১নং বাদিনী একজন গৃহিনী এবং একজন গৃহিনীর পক্ষে এইরূপ চিকিৎসা খরচ নির্বাহ করা সম্ভব নয় মর্মে প্রতীয়মান হয়। যদিও এই দরখাস্তে বাদীপক্ষ ২ লক্ষ ৫০ হাজার টাকা শুধুমাত্র ২নং বাদীর অপারেশন খরচের বিষয়টি উল্লেখ করেছেন, কিš‘ পিতা হিসেবে সন্তানের সমস্ত চিকিৎসা ব্যয় নির্বাহ করা যৌক্তিক মর্মে প্রতীয়মান হওয়ায় চিকিৎসা সম্পন্ন হওয়ার পূর্বেই টাকা নির্ধারিত করা যুক্তিসঙ্গত হবে না এই কারণে যে, উক্ত পরিমাণ টাকা সন্তানের চিকিৎসা ব্যয় নির্বাহের কারণে শেষ হয়ে গেলে ১নং বাদিনী একজন গৃহিনী হিসেবে পরবর্তী চিকিৎসা খরচও তার পক্ষে বহন করা সম্ভব হবে না এবং একই সাথে একই রূপ দরখাস্ত পুনরায় আদালতে আনয়ন করা যুক্তিসঙ্গত হবে না মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়। যেহেতু ২নং বাদীর হার্টের ছিদ্র সংক্রান্ত সমস্যা এবং মৃত্যু ঝুঁকি বিদ্যমান এবং বিবাদী উক্ত ২নং বাদীর পিতা, সেহেতু পিতা হিসেবেই বিবাদীর সন্তানের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় নির্বাহ করতে বিবাদী বাধ্য। মানবিক বিবেচনায় বাদীপক্ষের দরখাস্ত পরিবর্তিত আকারে মঞ্জুর করা হলো। সেমতে ২নং বিবাদীর যথাযথ অপারেশন খরচসহ সঠিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে যাবতীয় চিকিৎসা খরচ বিবাদীকে বহন করার নির্দেশ প্রদান করা হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০