শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বিএনপি নেতাকর্মীদের সাথে পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা: নাজমুল হাসান সাগর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, ৯ নং  কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ একাব্বর আলীর পুত্র ডাক্তার মোঃ নাজমুল হাসান সাগর কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২৮ জুন ২০২৫) রাতে রামগাতী সোনার মদিনা ফ্লাওয়ার মিলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সাহেদ আলী।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ডাক্তার মোঃ নাজমুল হাসান সাগর।
তিনি তার বক্তব্য বলেন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় এ বিদ্যালয়ে আমার মতো একজন ছোট মানুষকে সভাপতি হিসেবে মনোনীত করায় প্রথমে আমি সিরাজগঞ্জের অভিভাবক, বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখসহ কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি ও তার অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সেই সাথে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি যেনো আমার উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করতে পারি।
তিনি আরও বলেন, এই স্কুলের সম্মান অক্ষুণ্ণ রাখতে এবং স্কুলের পড়াশোনার মান আরো বৃদ্ধির জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ একাব্বর আলী, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম, বিএনপি  নেতা নুরনবী,আব্দুস সালাম, আজাদ কবির পলাশ,জাকির হোসেন,রুবেল,আলী হোসেন,শাহিন,রফিকুল ইসলাম গুটু, আব্দুর রাজ্জাক, আল আমিন, সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কালিয়া হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, কালিয়া হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব সবুজ, ছাত্র দলের সভাপতি ইমরান,মৎস্যজীবি দলের সভাপতি ইব্রাহিম মোল্লা প্রমুখ।

এসময় কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০