শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনার ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে ধ্বংস

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় মেসার্স জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ গ্লুকোজ জেলি ৬০০ লিটার,সরবিটল ৫০ লিটার, গ্লিসারিন ২০০ লিটার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
যার আনুমানিক মূল্য ৩,১৫,০০০/-(তিন লক্ষ্য পনেরো হাজার টাকা)।

আজ রবিবার ২৬ এপ্রিল (বিকাল ২ টা থেকে ৪ টা ঘটিকা পর্যন্ত) ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার সরদারপাড়ায়; উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনার স্থলে অভিযুক্ত কেউকে না পাওয়ায় কোন কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়নি।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান।
এ সময়ে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রোমানা আক্তার রোমিও,উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম। ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০