শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Download Photocard

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
আজ মঙ্গলবার ১৪ এপ্রিল দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বাংলা বছর ১৪৩৩ সনের সূচনাকে স্বাগত জানান স্থানীয়া।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পলো, খেওয়া জাল, পালকি সহ বিভিন্ন দেশীয় উপাদান প্রদর্শন করেন। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ৭০’পাবনা-৩ আসনের এমপি মাওলানা আলী আছগার ।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান,ওসি সাকিউল আযম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফৌরদাউস হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম,কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী এবং গণমাধ্যম বৃন্দ প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া মেলা, পান্তা খাওয়া এবং খেলাধুলার আয়োজন করা হয়। সব মিলিয়ে ভাঙ্গুড়াবাসী আনন্দঘন পরিবেশে বরণ করে নেন নতুন বছর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০