শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ

Download Photocard

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের দুই নেতা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ভাঙ্গুড়া উপজেলার পৌর শহরের শরৎনগর বাজারে পাবনা-০৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এর সঙ্গে নেতাকর্মীদের একটি আলোচনা সভা শেষে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন-পৌর যুব দলের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান রিপন ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জিঃ মোঃ আলমগীর হোসেন। অন্যদের নাম জানা যায়নি। আহতরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ভাঙ্গুড়া পৌর শহরের পুরাতন ডাক বাংলো চত্বরে পাবনা-০৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে যুবদল নেতা রিপন ও ছাত্রদল নেতা আলমগীর সহ নেতাকর্মীদের একাংশের মধ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা বিএনপির কিছু সিনিয়র নেতা সেখানে উপস্থিত হলে তাতে আপত্তি তোলেন অন্যরা। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা বাধে এবং তখন সিনিয়র নেতারা সভা ছেড়ে চলে যায়।

আহতদের অভিযোগ, আলোচনা সভা শেষ হওয়ার পরে ওই নেতাদের একাংশ প্রায় একশত লোক দিয়ে হামলা চালিয়ে তাদের মারধর করে।

আহত ছাত্রদল নেতা ইন্জিঃ মোঃ আলমগীর হোসেন বলেন, সভায় আমরা শুধুমাত্র তুহিন ভাইয়ের সঙ্গে বসে আলাপ করতে চেয়েছিলাম। সেখানে পূর্বে কখনো আমাদের খোঁজ খবর নেয়নি এরকম কিছু সিনিয়র নেতা আসলে আমাদের অনেকেই তাতে আপত্তি তোলেন এটা ঠিক কি? পরে সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাই। এরপরও সভা শেষে এক থেকে প্রায় একশো লোক নিয়ে এসে আমাদের বেধড়ক মারধর করে। এঘটনায় আমরা ৮/১০ জন আহত হয়েছি। আমরা এর বিচার চাই।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার বলেন, তারা মিথ্যা অভিযোগ করছেন। সেদিনের সভায় সিনিয়র নেতাদের তারা ডাকেনি। হাসান জাফির তুহিন ভাই সিনিয়র নেতাদের ডাকলে তারা উল্টো হট্টগোল করে। পরে সভা শেষে আরেকটি পক্ষের সাথে আহতদের ঝামেলা হয়। এসময় আমি ও কৃষকদলের সভাপতি সহ কয়েকজন গিয়ে সেটা মেটানোর চেষ্টা করি। কিন্তু এখন তারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নূর মুজাহিদ স্বপন বলেন, এটি বড় কোন ঘটনা নয়। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির জায়গা থেকে ঘটনাটি ঘটে। পরে তারা উভয়পক্ষই বিষয়টি মীমাংসা করা নিয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০