শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায়,শ্রদ্ধা,ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ,মাদ্রাসা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
আজ ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১২ঃ০১ মিনিটে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ সময় সকল ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি),ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি,এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোঃ রায়হান আলী সহ গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি সন্মান পূর্বক পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি,রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় ভাঙ্গুড়া মডেল স্কুল অ্যান্ড কলেজ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃত্তি,রচনা ও চিত্র অংক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়াতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উদযাপন স্থানীয় জনগণের ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা এবং জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০