শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনার ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ বিদ্যুৎ সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (ক্রীসকপ)। বিদ্যুৎ সেবা ছাড়াও গ্রাহকদের কল্যাণে পাশে থাকা—এই স্লোগানকে সামনে রেখে ভাঙ্গুড়ায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ার) বিকেলে ভাঙ্গুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে ৩৮ টি কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল আলামিন চৌধুরী। তিনি বলেন, শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই পল্লী বিদ্যুৎ বিভিন্ন সময়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি মোঃ ছাইফুল ইসলাম খান, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সেকেন্দার আলী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০