শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পারবর্তী রাণী (৬৪) নামে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। আজ শনিবার বিকাল ৪ টার দিকে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের দিয়ারপাড়া রেলগেট নামক স্থান থেকে ওই বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার খগেন শিং এর স্ত্রী।

জানা যায়, উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে মন্ডতোষ ইউনিয়নের দিয়ার পাড়া রেলগেট সংলগ্ন বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের ব্রিজের পাশে শনিবার তিনটার দিকে স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধ নারীর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ওই বৃদ্ধ নারীর পরিচয় সনাক্ত করে পরিবার কে খবর দেন। সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধ নারী মারা যেতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০