শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

পাবনা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ১৮ মাস পর ‘জয় বাংলা’ স্লোগানে মূখর

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন দীর্ঘ ১৮ মাস পর। শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে পাবনার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওটি তে দেখা যায়, পাবনার জেলা শহরের আব্দুল হামিদ সড়ক এ অবস্থিত বাংলাদেশ আওয়ামীলীগ এর পাবনা জেলা কার্যালয়ের সামনে কয়েক জন আঃ লীগের নেতাকর্মী একত্রিত হন। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম এর নেতৃত্বে তারা একটি লাঠির সহায়তায় জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত আঃ লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই স্লোগানে উত্তাল পাবনা জেলা আঃ লীগ পাটি অফিস। তবে কার্যালয়ের মূল ফটক বন্ধই ছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর পাবনা জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ান। বিভিন্ন মামলায় গ্রেফতারের আশঙ্কায় অনেকেই আত্মগোপনে চলে যান। সেই সময় থেকে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয় তালাবদ্ধ রয়েছে এবং দলীয় কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

জাতীয় পতাকা উত্তোলনের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান, পৌর আওয়ামী লীগের নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ এবং ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভা।

পাবনা জেলা আওয়ামীলীগের পাটি অফিসে জাতীয় পতাকা উত্তোলন ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০