শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রাবাস নির্মাণ কাজের উদ্বোধন

Download Photocard

পাবনা প্রতিনিধি : ছাত্রদের আবাসন সংকট কাটাতে সরকারি এডওয়ার্ড কলেজে ছয়তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

এবি ট্রাস্টের উদ্যোগ ও কাতার চ্যারিটির অর্থায়নে আজ রোববার(১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য দেন, কলেজের সাবেক প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কলেজের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা ও এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য। 

এসময় উপস্থিত ছিলেন এবি ট্রাস্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শতবর্ষী এ কলেজে শিক্ষার্থীদের আবাসন সংকট দীর্ঘদিনের। এ সংকটের কথা শুনে এবি ট্রাস্টের চেয়ারম্যান এড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে অত্যন্ত দ্রুততর প্রক্রিয়া শেষে কাতার চ্যারিটির অর্থায়নে ৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ছাত্রাবাসটি নির্মাণ হতে যাচ্ছে।

এই ছাত্রাবাস নির্মাণের মাধ্যমে কিছুটা হলেও ছাত্রদের আবাসন সংকট ঘুচবে জানিয়ে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন বলেন, কলেজে আমাদের আবাসন সংকট দীর্ঘদিনের। এতো দ্রুত সময়ে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ কাজ শুরু হচ্ছে এটিতে আমরা সত্যিই আপ্লুত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০