শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনা-০৩ আসনে আচরণবিধি লঙ্ঘন, হাসান জাফির তুহিনকে শোকজ

Download Photocard

পাবনা জেলা প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-০৩ আসনে বিএনপির এমপি পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন কে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালত কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে ।

এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ আদালতের (ঈশ্বরদী,পাবনা) বিচারক সঞ্চিতা ইসলাম শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এই নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, মো. হাসান জাফির তুহিন পাবনা-০৩ আসনে বিএনপির এমপি পদপ্রার্থী। তার পক্ষে মো. লিখন সরকার নামের ফেসবুক আইডি থেকে কিছু স্থিরচিত্র এবং ভিডিও প্রচার করছেন। গত ১৬ জানুয়ারি বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে। ধানের শীষের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়া সহ স্লোগান দেয়া হচ্ছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. হাসান জাফির তুহিনের কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচার শুরু করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে কেন আপনার (মো. হাসান জাফির তুহিন) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) ঈশ্বরদী পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য/ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে ।

এ বিষয়ে পাবনা-০৩ আসনের বিএনপির প্রার্থী (ধানের শীষ) কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন,নির্বাচনী আচরণ বিধির প্রতি সম্মান জানিয়ে ইতোপূর্বেই আমার ভেরিফাইড ফেসবুকে আগামী ২২ জানুয়ারির পূর্বে দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্খীসহ সবাইকে সকল প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরো বলেন, আমি নিজে নির্বাচনি কোন প্রচার-প্রচারণা করছি না। আদালতের প্রতি আমি সকল সময় শ্রদ্ধাশীল। শোকজের জবাব আদালতে হাজির হয়ে দিবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০