,
সর্বশেষ
রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিলেন সাংবাদিক মাসুদ রানা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ; ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ
সিরাজগঞ্জ শহরকে সবুজ ও নান্দনিক করতে বৃক্ষরোপণ করলেন হাজী মো. আব্দুস সাত্তার
সিরাজগঞ্জে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬ এর আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে শাহীন স্কুল শাখায় এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক বসতবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন প্রদান
মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার-৭
ভাঙ্গুড়ায় ইয়াবা সহ এক যুবক মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন

প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ; ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

ফটোকার্ড

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক প্রতিবন্ধী যুবক কে মারধরের অভিযোগে সাত জন এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫–৭ জন এর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পার-ভাঙ্গুড়া এলাকার বাসিন্দা মো. জয়নুল আবেদীন দাবি করেন, তার ১৮ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে মো. আব্দুল রাব্বীর মানসিক ভারসাম্য না থাকায় তাকে প্রায়ই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হত।
গত ২৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১২টার দিকে সে হাত-পায়ের শিকল খুলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, সে রাঙ্গালিয়া এলাকায় আছে।
জয়নুল আবেদীনের অভিযোগ, সেখানে পৌঁছে তিনি জানতে পারেন যে, রাঙ্গালিয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কালাম আজাদ, সবুজ, শিপন হোসেন, শাওন, শিহাব, জুয়েল রানা ও রবিউল করিম সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার ছেলে কে কাঠের বাটাম, বাঁশের লাঠি ও অন্যান্য বস্তু দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলে যাওয়ার মতো জখম হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত আব্দুল রাব্বী কে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগকারী জানান, বিষয়টি প্রথমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানার লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন,গভীর রাতে ঐ ব্যক্তি ভ্যানের উপর বসে থাকা দেখে এলাকার লোক চোর মনে করে আটক করে তাই চোর ভেবে মার ধর করা হয়েছে।

অফিসার ইনর্চাজ ওসি মো. সাকিউল আজম বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ