,
সর্বশেষ
রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিলেন সাংবাদিক মাসুদ রানা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ; ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ
সিরাজগঞ্জ শহরকে সবুজ ও নান্দনিক করতে বৃক্ষরোপণ করলেন হাজী মো. আব্দুস সাত্তার
সিরাজগঞ্জে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬ এর আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে শাহীন স্কুল শাখায় এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক বসতবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন প্রদান
মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার-৭
ভাঙ্গুড়ায় ইয়াবা সহ এক যুবক মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন

রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিলেন সাংবাদিক মাসুদ রানা

ফটোকার্ড



রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাংবাদিক মাসুদ রানা।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সন্ধ্যায় রানীশংকৈল পৌরসভার রংপুরিয়া মার্কেট এলাকায় আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন।
সাংবাদিক মাসুদ রানা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা ও বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
প্রার্থিতা ঘোষণার পর মাসুদ রানা বলেন, “সাংবাদিকতা আমাকে মানুষের কথা বলার সুযোগ দিয়েছে, আর সমাজসেবা আমাকে মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জুগিয়েছে। আগামী দিনে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের উন্নয়ন, স্বচ্ছ সেবা নিশ্চিত করা এবং অসহায় মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে কাউন্সিলর নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মাহামুদুন নবী পান্না বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. তাজেল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোস্তফা মাস্টার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাসুদ রানার সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তাঁকে আগামী নির্বাচনে সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুনঃ