শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল

Download Photocard

ঢাকা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটা দলের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে। তারা এখন সব গুলো রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছেন। চীন একটি সমৃদ্ধশালী দেশ। অর্থনৈতিক দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বাংলাদেশে চীনের বিনিয়োগ অনেক বেশি। তারা কমিটমেন্ট করেছে আগামী দিনে তারা দেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে  আমাদের জন্য আশাবাদের।

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে দলীয়  নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব বলেন তিনি।

ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার ঠাকুরগাঁওয়ের ঈদ করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। গতকাল ঢাকায় ঈদের নামাজ আদায় করে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি। পরে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টার কাছেও গিয়েছিলাম। 

রাজনীতি বিষয়ে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে  বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তারা দেশের রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন্য সংক্ষার কমিশন গঠন করেছেন। সেই সংষ্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যালোচনা, পর্যবেক্ষণসহ পরীক্ষা করেছি এবং আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত দিয়েছি।  এটা নিয়ে তারা আগামীতে আবার আমাদের সাথে বসবেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও এটা নিয়ে বসবেন। সরকার ৬টা কমিশন গঠন করেছে। আমরা আমাদের মতামত দিয়েছি। 

এ ছাড়াও তিনি প্রধান উপদেষ্টার ভাষ্যমতে মতে চলতি বছরে নির্বাচন হবে বলেও আশা করছেন। এসময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০