শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বগুড়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Download Photocard

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় পিকআপের ধাক্কায় পারভেজ হোসেন (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা ১২টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুপচাঁচিয়া পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারী ছিলেন।

দুপচাচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারভেজ হোসেন মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলসহ পারভেজ হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে। অজ্ঞাত পিকআপ ভ্যানটি শনাক্ত করার কাজ চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০