শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বগুড়ায় মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

:

শাহ আলম সিরাজগঞ্জ :
শুক্রবার ০৬ মার্চ ২০২৬ বগুড়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে, মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিগণ মরহুমের স্মৃতিচারণ করে বলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল ছিলেন বগুড়া জেলার গাবতলী উপজেলার একজন সাহসী কৃতি সন্তান। কর্মক্ষেত্রে বিভিন্ন সাংবাদিক কে সাহস যোগাতেন, ভালো পরামর্শ দিতেন, অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখতেন। বাংলাদেশ প্রেসক্লাবের একজন নিবেদিত প্রাণ ছিলেন।

যেকোনো মুহূর্তে এই ক্লাবের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন। বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের আস্থাভাজন ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি সবাইকে কাঁদিয়ে হঠাৎ আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। আজকের এই স্মরণ সভায় মরহুমের বিবি বাচ্চাদের সমবেদনা দেওয়া হয়, ও আমন্ত্রিত অতিথিগণ নিজেদের উদ্যোগে কিছু নগদ অর্থ মরহুমার পরিবার এর কাছে প্রদান করেন এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় । বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মো: হাসান ইমাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান – প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা কেন্দ্রীয় কমিটি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মোসাম্মৎ জেসমিন আক্তার মরহুম আব্দুল হালিম মন্ডলের সহধর্মিনী বগুড়া জেলা।

সঞ্চালনায় ছিলেন মোঃ মেহেদী হাসান রাজিব সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : এনামুল হক স্বাধীন রংপুর, হাফিজুর রহমান হাফিজ পাবনা, মাহমুদুল আলম চৌধুরী সিরাজগঞ্জ, গোলাম কিবরিয়া রাজশাহী, মুনছুর রহমান জয়পুরহাট, ইকবাল হাসান বগুড়া জেলা, মনিরুজ্জামান মুন্না পাবনা প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০