শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বড়াইগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) উপজেলা প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মাওলানা মোঃ হাসেম আলী মীরের সভাপতিত্বে ও সেক্রেটারী বাবর আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের সহ-পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সবুর, নাটোর জেলা জামায়াতের আমীর ডাঃ মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান,,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান।
অতিথিবৃন্দ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাঝগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল হাসেম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন খানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০