শেখ মোঃ এনামুল হক,ব্যুরো চীফ : সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ২৫১ জন উপকার ভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে
(২৮ সেপ্টেম্বর ২০২৫), রবিবার দুপুর ১২টায় বহুলী ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি’র কার্ড বিতরণ করেন চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ।
ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি)’র কার্ড বিতরণের সময় সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ, ট্যাগ অফিসার শফিকুল ইসলাম, হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার আবু হাসিব মল্লিক, বহুলী ইউনিয়ন পরিষদের সচিব আসলাম উদ্দিন সহ ইউপি সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।
ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি)’র কার্ড বিতরণের সময় বহুলী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি)’র কার্ড গভীরভাবে পর্যবেক্ষণ করে উপকারভোগী সিলেক্ট করা হয়েছে। যারা ভিডব্লিউবি পাওয়ার যোগ্য তাদেরকে ভিডব্লিউবি কার্ড দেওয়া হয়েছে। ভিডব্লিউবি উপকার ভোগী সিলেকশনে কোন প্রকার দুর্নীতি করা হয়নি। উপকার ভোগীদের উদ্দেশ্যে চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ভিডব্লিউবি’র চাউল বিক্রি করবেন না। সরকার যে উদ্দেশ্যে ভিডব্লিউবি’র চাউল দিবে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবেন।






