শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বিএনপিই হচ্ছে প্রকৃত স্বাধীনতার চেতনার দল,বিএনপি বাংলাদেশের জনগণের দল- ইকবাল হাসান মাহমুদ টুকু

Download Photocard

ছাম্মী আহমেদ আজমীর :  
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,ধর্মের লেবাসধারী একটি দল শান্তির ধর্ম ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করছে। এমনকি দেশকে অস্থিতিশীল করার জন্য মাঠে নেমে পড়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর ) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকায় রেলগেট ট্রাকস্ট্যান্ড মাঠে শহরের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন,তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে বীর উত্তম খেতাব অর্জন করেছেন। বিএনপিই হচ্ছে প্রকৃত স্বাধীনতার চেতনার দল। আর যে দলটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে,সেই অপশক্তি কখনই বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি চায় না।সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ভুইঁয়া সেলিমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আর বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ ও সাব্বির হোসেন ভুইঁয়া সাফি।

এছাড়াও আরও উপস্থিত,সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান,সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস,সদস্য সচিব মিলন হক রঞ্জু,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০