শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Download Photocard

মোঃ হারুন অর রশিদ খান হাসান-
পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে আজ রবিবার (১৩ জুলাই) বিকালে সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিক দল,কৃষক দল,মহিলা দল সহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খন্ড মিছিল নিয়ে শ্লোগান দিয়ে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সমবেত হয়।
পরে সেখান থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি সমবেত বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশাল বিক্ষোভ মিছিলটি ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে যেয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণাদাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০